• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাঙ্গামাটিতে বিএনপির লিফলেট বিতরণে বাধা

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪ ডট কম চট্টগ্রাম ‘: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে পার্বত্য রাঙামাটিতে লিফলেট বিতরণ করতে গিয়ে পূলিশি বাধার মুখে পড়তে হয়েছে বিএনপি কে।

তবে, পুলিশের বাধার মুখে মাঝ পথেই শেষ করে দিতে হয়েছে লিফলেট বিতরণ কর্মসূচি।শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে জেলা বিএনপি।

এ সময় কেন্দ্রীয় বিএনপি’র সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিন্বপন দেওয়ান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুবদলের কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

কর্মসূচি চলাকালে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এর সাথে পুলিশ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শিরা জানায়।

দলীয় সূত্র জানায়, পুলিশ এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনের রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল কে ধাক্কা মারেন।
জেলা বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বনরুপা মৈত্রী বিহার এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে বলে সূত্র জানায়। পরে সেখানেই কর্মসূচি শেষ করে দলটি।

এ সময় বিএনপি নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ অভিহিত করেন। তারা নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে সরকার পতনের আন্দোলনে সকলকে সামিল হবার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category