খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ্আদমদীঘিতে এনজিও সংস্থা বেডোর উগ্যোগে প্রবীণ জনগোষ্টির অংশ গ্রহনে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) আদমদীঘি উপজেলার সালগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপি এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
বেডো প্রবীণ জনগোষ্টি ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেডোর সমন্বয়কারি এএইচএম সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ, সদস্য আমজাদ হোসেন, আলতাফ আলী খান, ফখরুজ্জামান তালুকদার প্রমুখ। ক্রীড়া প্রতিযোগীতায় বিপুল সংখ্যক প্রবীন নারী পুরুষ অংশ গ্রহন করেন।