• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

বাঘায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণ

দিনকাল বিডি / ৪৩১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর ) উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল ম্যাচে খানপুর ঝড়ু প্রামানিক(জেপি) উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে কাদিরপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শাম্মী আক্তার । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল ফজল মোহাম্মদ হাসান। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও মেডেল তুলে দেন অতিথিরা।

উপস্থিত ছিলেন,উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মুনছুর আলী, উপজেলা মৎস্য অফিসার তহুরা হক, প্রধান শিক্ষক এমদাদুল হক, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, রবীন্দ্রনাথ প্রামানিক, মাহাবুব হোসেন, রোকনুজ্জামান, রুস্তুম আলী, গোলাম মুর্শেদসহ শরীরচর্চা শিক্ষকগণ।
##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category