• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ভোটকেন্দ্রে একাই একদল দৃর্বৃত্তদের ঠেকিয়ে দিলো আরএমপি’র কনস্টেবল রবিউল

দিনকাল বিডি ২৪ / ২২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী রাজশাহী: আরএমপি’র কনস্টেবল মোঃ রবিউল আউয়ালের সাহসিকতায় সিরাজগঞ্জ-৪ আসনের পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করতে পারেনি দৃর্বৃত্তরা।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডিউটি করার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হতে ২০০ জন পুলিশ সদস্য সিরাজগঞ্জ জেলায় যায়। সারা দেশের ন্যায় (৭ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪ আসনের পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উৎসবমূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছিলো।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রভাষক খায়রুল বাশারে অধীনে দায়িত্ব পালণ করছিলেন কনস্টেবল মোঃ রবিউল আউয়াল। এদিন সকাল ১০ টায় দিকে দৃর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ভোটগ্রহণ কর্মকর্তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ককটেল বিস্ফোরণের সময় ভোট দিতে আসা লোকজন দ্রæত পালিয়ে যায়।

পরে সকাল সাড়ে ১১ টায় ৩০-৩৫ জন দৃর্বৃত্ত রামদা, হাঁসুয়া ও লাঠিসোটা নিয়ে কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা আড়ালে চলে যায়। তবে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা রবিউল একাই জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীদের মুখোমুখি দাঁড়িয়ে যান। হামলাকারীদের কেন্দ্রে না ঢোকার জন্য রবিউল বার বার সতর্ক করতে থাকেন। উত্তেজনা বাড়তে থাকলেও তিনি পেশাদারত্ব দেখিয়ে তাঁর অবস্থান থেকে সরে যাননি।

হামলাকারীরা রবিউলের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়। তারা বাহির থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে নির্বাচনী কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক আহত হন। এভাবে সে প্রবল সাহসিকতা দেখিয়ে হামলাকারীদের কিছু সময় ঠেকিয়ে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়। ঘটনাস্থল হতে ৪ জনকে আটক করে পুলিশ। রবিউলের সাহসী ভ‚মিকায় এলাকাবাসী ভ‚য়সী প্রশংসা করেন।

রবিউল আউয়ালের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আজ সকালে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) তাকে আর্থিক পুরস্কার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category