• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটে বাগানে ফেলে রাখা ইদুর মারা ঔষধ খেয়ে শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে বাগানে ফেলে রাখা ইদুর মারার বিষমাখা চালভাজা খেয়ে আসমা আক্তার নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যও হয়েছে। একই খাবার খেয়ে অসুস্থ্য হওয়া আসমার বড় বোন সাড়ে চার বছর বয়সী আছিয়া আক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চালভাজা খাওয়া দুই শিশু মোল্লাহাট উপজেলার গাংনি সরকারপাড়া এলাকার গরু ব্যবসায়ী এনামুল শেখ ও মৌসুমী বেগম দম্পতির মেয়ে।
শিশুদের মা মৌসুমী বেগম বলেন, বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১০টার দিকে দুই মেয়ে বাড়ির পাশের বাগানে বাদাম টোকাতে যায়। যথারীতি বাদাম টুকিয়ে বাড়িতে আসে। কিন্তু বিকেলের দিকে প্রথমে ছোট মেয়ে আসমা আক্তার এবং পরে মেঝ মেয়ে আছিয়া আক্তার অসুস্থ্য হয়ে পড়ে। দ্রæত মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার ছোট মেয়েকে মৃত ঘোষনা করেন। বড় মেয়ে আছিয়া আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। আছিয়া আক্তার এখন মোটামুটি সুস্থ্য আছে, সন্ধ্যার পর থেকে কথা বলতেছে। বাগানে পাতায় রাখা চালভাজা পেয়ে তারা খেয়েছিল বলে মাকে জানিয়েছে আছিয়া।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকরাম হোসেন বলেন, দুই শিশুকে তাদের বাবা-মা হাসপাতালে নিয়ে আসছি। এর মধ্যে ছোট জন আসমা আক্তারকে মৃত অবস্থায়ই নিয়ে আসছিল এখানে। আছিয়া আক্তারের অবস্থা খারাপ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category