• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঁচার লড়াইয়ে ব্যর্থ হলেন নিপাহভাইরাসে আক্রান্ত ছাত্রদল নেতার আবু আফজাল

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বুধবার(২৪জানুয়ারী) রাত ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিপাহ ভাইরাসে আক্রান্তবাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু আফজাল (৪১)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সে উপজেলার বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছোট ছেলে।

জানাযার নামাজে অংশ নেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.লায়েব উদ্দীন লাভলু,জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী,বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলাবিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ রাজনৈতিক,সমাজিক সংগঠন,শিক্ষক ও এলাকার শ্রেণী পেশার মানুষ।

বিষয়টি নিশ্চিত করে আবু আফজালের বড় ভাই বাবুল ইসলাম জানান,১৪ জানুয়ারী তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি জানা যায়। অবস্থার অবনতি হলে বুধবার সকাল সাড়ে ১১ টায় আইসিইউতে ভর্তি করা হলে রাত ৭টায় সেখানেই মারা যান।

এর আগে একটি মামলায় আতœগোপনে থাকাকালিন সময়েখেজুরের কাঁচা রস খেয়েছিল। এর পর বিশেষ করে সন্ধায় কাঁপুনি দিয়ে জ¦র আসছিল।২০২০ সালে করোনা ভাইরাসে ও ২০২৩ সালের জুন/জুলাই মাসের দিকে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে জানান বাবুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category