বুলবুল আহম্মেদ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ১৪ পিস নেশা জাতীয় এ্যাম্পুলসহ গোপন সংবাদ এর ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল বারে(৪৪) কে গ্রেফতার গ্রেফতার করে সান্তাহার পুলিশ ফাঁড়ি।
শনিবার সকাল ১০ টায় সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী এর নেতৃত্বে এক গোপন সংবাদ এর ভিত্তিতে সান্তাহার পৌর এলাকার সাঁতাহার এলাকা থেকে ১৪ পিস এ্যাম্পুল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল বারে(৪৪), পিতা- মৃত জবেদ আলী ফকির, সাং- সাঁতাহার,সান্তাহার।
পুলিশ ফাঁড়ি জানায়, শনিবার সকালে গোপন সংবাদ পেয়ে সান্তাহার পৌর এলাকার সাঁতাহার মহল্লায় অভিজান চালানো হলে মোঃ আব্দুল বারে নামের ব্যক্তিকে আটক করার পর তার শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১৪ পিস নেশার এ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করা হয়েছ।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, এ ব্যাপারে গ্রেফতারের পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।