পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যেগে এসএসসি-২৪ পরীক্ষার্থী ও ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি তাজামুল হক শাহ্।
প্রধান শিক্ষক আল মামুনের ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে প্রধান অতিথি ছিলেন ছাওড় ইউপির সাবেক চেয়ারম্যান নজির উদ্দিন শাহ্। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবেক সদস্য কবির আহম্মদ শাহ্ সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯২জন এসএসসি-২৪ পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।