• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামীলীগের বর্ধিত আলোচনাসভায় তৃণমূল নেতা-কর্মীদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল কাদেরকে মনোনীত করা হয়েছে। আজ সোমবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীরীগের সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মনের সভাপতিত্বে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা অওয়ামলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুস সাত্তার, ফতেপুর ইউপির আলহাজ¦ মজিবুর রহমান, নাচোল ইউপির গোলাম মোস্তফা, নেজামপুর ইউপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও কসবা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান এবং ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু বক্তব্য রাখেন। আলোচনাকলে পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু আসন্ন ৪ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর কাদেরের নাম প্রস্তাব করলে উপস্থিত নেতা-কর্মীগণ হাত তুলে এক বাক্যে সমর্থন করেন। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনাসভায় ১৯৫২ সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category