বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে স্কাউটসের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলর ১৬৭ তম জন্মদিন পালিত হয়েছে ব্যাডন পাওয়েল এর জন্ম দিন উপলক্ষে বাগেরহাট জেলা স্কাউটস এক বর্ণাঢ্য র্যালির্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন । এসময় উপস্থিত ছিলেন শেখ হায়দার আলী বাবু, এল টি সহ -সভাপতি বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল, আসাদুল কবির জেলা স্কাউট কমিশনার বাগেরহাট , সেখ সাকির হোসেন সহকারী কমিশনার জেলা স্কাউটস, স্কাউটা শফিক সোহাগ, সঞ্জীব হালদার, স্কাউটার তানজির হোসেন, সহ বিভিন্ন বিদ্যালয় এর কাব, স্কাউট, রোভার সহ ইউনিট লিডারগণ।
আলোচনা শেষে জেলা প্রশাসক এর বাসভবনে আনন্দঘন পরিবেশের মধ্যে স্কাউট দের নিয়ে জেলা প্রশাসক কেক কাটেন ।
আলোচনা সভায় জেলা প্রশাসকমোহাঃ খালিদ হোসেন পড়ালেখার পাশাপাশি স্কাউটিং এর মাধ্যমে দেশের একজন দক্ষ সুনাগরিক হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহবান জানান।