• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রুয়েটে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১২ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ কাজে বালুর পরিবর্তে পিলারের চারপাশে মাটি দ্বারা ভরাটের অভিযোগ উঠেছে। অথচ সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজনের দাবি, ভরাটের ক্ষেত্রে মাটি ব্যবহার করলেও ভবনের কোনো সমস্যা হবে না। এই কারণে তারা কলামের চারপাশ মাটি দিয়ে ভরাট করেছেন।
রুয়েটের শিক্ষক ও কর্মকর্তারা জানান, বিশ্বাস কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান ১২ তলা বিশিষ্ট প্রশাসন ভবন নির্মাণের কাজটি পেয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, এই ভবন নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের সঙ্গে রুয়েট প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা একজন প্রভাবশালী শিক্ষকের শেয়ার রয়েছে। এই কারণে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম নীতি না মেনে কাজ পরিচালনা করছে।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের সঙ্গে কাজের শেয়ার ও চলমান অনিয়মের বিষয়ে জানতে ওই প্রভাবশালী রুয়েট শিক্ষকের মতামতের জন্য তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও শিক্ষক (ড. মিয়া মোঃ জগলুল সাদাত) ফোন রিসিভ করেননি। এই অনিয়মের বিষয়ে রুয়েটের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনের মন্তব্য জানার জন্য রোববার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category