• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট-৪ আসনের সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন । বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন । এসময়, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা জাকী খায়রুজ্জামান শিপন বলেন, এই সরকারের জুলুম নির্যাতনে মানুষ আজ অতিষ্ট। মানুষ আর এই সরকারকে চায় না। তাই তার উচিত অতিদ্রুত ক্ষমতা ছেড়ে অন্তবর্তীকালীণ নির্বাচন দেওয়া। তা না হলে ঈদের পরে আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাব।

তিনি আরও বলেন, প্রতিবছরই ঈদসহ বিভিন্ন উৎসব উপলক্ষে নেতাকর্মী ও দরিদ্রদের মাঝে উপহার দিয়ে থাকি । ঈদ উপহারগুলো মোরেলগঞ্জের বিভিন্ন স্থানে গিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ বাঁধা দেওয়ার কারণে সবার কাছে যেতে পারিনি। কয়েকজন নেতা-নেত্রীর কাছে দেওয়া হয়েছে। তারা তৃনমূলের নেতাকর্মীদের কাছে আমার ঈদ উপহার পৌছে দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category