• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৬

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(১৪ এপ্রিল) রাতে দলদলিয়া ইউনিয়নের দলবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দলদলিয়া বড় সরদারপাড়া গ্রামের আব্দুল জলিল কারীর নুর আলম(৩০), গমির উদ্দিনের পুত্র আব্দুল মালেক(৪০), কর্পুরা মোক্তারপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), দলবাড়ীর পাড় গ্রামের আব্দুল হাকিমের পুত্র হাবিবুর রহমান(২৪), হাছেন আলীর পুত্র মোস্তফা কামাল(৩০) ও আবুল হোসেনের পুত্র ছাদেক আলী(৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের দলবাড়ী গ্রামের একটি পুকুরের পাড়ের টিনের চালার পরিত্যাক্ত ঘরে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জুয়ারুকে গ্রেফতার করা হয়।

সোমবার(১৫ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক জুয়ারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category