• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী নগরীতে চার জুয়াড়ী গ্রেফতার

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১টার দিকে নগরীর মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ জহুরুল ইসলাম সুমন (৪২), মোঃ রফিকুল ইসলাম (৩৫), মোঃ মোস্তাক আহমেদ (৪৬) ও মোঃ আল-আমিন (৪৫)। তারা সকলেই মতিহার থানা অঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, নগরীর মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকার একটি বাড়িতে জুয়ার আসর বসিয়ে খেলা চলছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪জন জুয়াড়িকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরিদর্শক মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে এসআই মিজান ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা, প্যাকেটজাত ৩ সেট তাস ও ১ সেট খোলা তাস জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে মতিহার থানা পুলিশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category