• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে জখম, আটক ৩

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পূর্ব বিরোধের জেরে গালিগালাজ করতে নিষেধ করায় দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাঝবিল বাজারে। গ্রেপ্তারকৃতদের সোমবার (১৫ এপ্রিল) বিকালে আদালতে পাঠানো হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতের স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে মমিনুল ইসলাম মিথুন (২৫) এর সাথে পাশ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের জানযায়গীর এলাকার লোকমান মিয়া লায়নের ছেলে হিমু মিয়ার (২২) দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। ১৪ এপ্রিল রাতে মিথুন ধরনীবাড়ী মাঝবিল বাজারে জনৈক আজাদ মিয়ার চায়ের দোকানে সামনে গেলে পূর্ব বিরোধের জের ধরে হিমুসহ একদল যুবক দেশীয় অস্ত্র উচিয়ে ধরে মিথুনকে গালিগালাজ করতে থাকেন।

এ সময় গালিগালাজ করতে নিষেধ করায় হিমুসহ তার সঙ্গীরা মিথুনকে এলোপাথারী ভাবে কোপাতে থাকেন। ঘটনা দেখে মিথুনের ভাতিজা শাওন মিয়া (২৩) এগিয়ে আসলে তারও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুত্বর জখম করে ওই সন্ত্রাসীর দল। এ সময় মাঝবিল বাজারের লোকজন একত্রিত হয়ে এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে থানা পুলিশে খবর দেন। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে গুরুত্বর আহত দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এ ঘটনায় আহত মমিনুল ইসলাম মিথুন এর স্ত্রী বাদী হয়ে আটক তিনজনসহ আটজনের বিরুদ্ধে সোমবার (১৫ এপ্রিল) উলিপুর থানায় মামলা করেন। পুলিশ আটককৃত দূর্গাপুর ইউনিয়নের জানযায়গীর এলাকার বাচ্চু মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪), লোকমান মিয়া লায়নের ছেলে হিরা মিয়া (২০) ও মোফাজ্জল হকের ছেলে আলামিন (২৩) কে গ্রেপ্তার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকালে আদালতে প্রেরণ করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category