• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সার্বজনীন পেনশন স্কিম নিবন্ধনে ‘রাজশাহী’ এগিয়ে

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কর্মসূচিতে বিভাগীয় পর্যায়ে রাজশাহী জেলা প্রথম হয়েছে। িি.িঁঢ়বহংরড়হ.মড়া.নফ ওয়েবসাইটের পাওয়া সর্বশেষ তথ্য মতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত ৬ হাজার ১২৩ জন নিবন্ধন করা হয়েছে।

সার্বজনীন পেনশন স্কিম এছাড়াও রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বগুড়া জেলায় নিবন্ধন করেছে- ২ হাজার ৯৪ জন, পাবনায়- ১ হাজার ৫৫, সিরাজগঞ্জে- ৬৭৮, নাটোরে- ৬০৮, জয়পুরহাটে- ৬১৩, নওগাঁয়- ৪২৬ জন ও চাঁপাইনবাবগঞ্জে- ৩৪১ জন। এই তথ্যের আলোকে বিভাগীয় পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কর্মসূচিতে রাজশাহী জেলা প্রথম হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে সার্বজনীন পেনশন স্কিম কর্মসূচির উদ্বোধন করেন। সেদিন থেকেই ১৮ বছরের বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা িি.িঁঢ়বহংরড়হ.মড়া.নফ ওয়েবসাইটে নিবন্ধন করছেন। চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন স্কিম রয়েছে। এগুলো হলো প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী।

এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ ও প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’। জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ‘আমরা সার্বজনীন পেনশন স্কিম নিবন্ধনের ক্ষেত্রে ভালো সাড়া পাচ্ছি। বঙ্গবন্ধুর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর

আওতায় আনয়নে সার্বজনীন পেনশন পদ্ধতির প্রবর্তন করেছেন। এ উদ্যোগ একটি যুগান্তকারী জনকল্যাণমুখী পদক্ষেপ, যা সকল নাগরিকের অবসরকালীন আর্থিক মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে। এ ব্যবস্থা কার্যকর হলে আমাদের বয়স্ক জনসাধারণের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category