• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

তীব্র তাপদাহে শ্রমিক সংকটে কৃষকের বোরো ধান কাটলেন এমপি সোহাগ

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মোঃ কামরুজ্বাজামান,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৪০ ডিগ্রী সেলসিয়াস উর্ধ তীব্র তাপদাহে শ্রমিক সংকটের মধ্যে সরকারী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকদের পাকা বোরো ধান কেটে দিলেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে শরণখোলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের মাঠের পাকা বোরো ধান কেটে দেন এমপি সোহাগ।

শরণখোলায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বোরো ধান কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বদিউজ্জামান সোহাগ বলেন, বিএনপি সরকারের আমলে কৃষকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে। সারের দাবিতে মিছিল করায় ১৮জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে কোনো দাবি নিয়ে কৃষককে রাজপথে নামতে হয়নি। আর কোনোদিন রাজপথে নামতেও হবে না।

কারণ বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা এবং মর্যাদা দিয়েছে। সরকার ভর্তুকির মাধ্যমে ৫৭ টাকায় সার কিনে মাত্র ২৭ টাকায় কৃষকদের মাঝে বন্টন করছে। তাছাড়া সরকার ধান ক্রয় করায় কৃষকরা আজ ন্যায্যমূল্যে তাদের ধান বিক্রি করতে পারছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গবেষণার মাধ্যমে ধানসহ নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন হচ্ছে। লবণাক্ত অঞ্চলের জন্য লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করায় উপকূলে সারা বছরই ধানচাষ হচ্ছে এখন। মাঠে মাঠে নানান জাতের ফসল ফলছে। তীব্র তাপদাহে শ্রমিক সংকটের মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকদের সাথে মাঠ থেকে তাদের পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন, এটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের সফলতা।

উপজেলা কৃষি অফিস জানায়, শরণখোলার চারটি ইউনিয়নে এবছর ১ হাজার ২০০ হেক্টর পতিত জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের সুষ্ঠু তদারকি ও পরামর্শে হেক্টর প্রতি সাড়ে ৬ মেট্রিক টন ফলন হয়েছে। এই উপজেরায় ৮ হাজার মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়েছে। প্রতি বিঘা জমি চাষাবাদে কৃষকের খরচ হয়ে ৮হাজার থেকে ১০ হাজার টাকা। বর্তমানে প্রতিমণ ধানের বাজার মূল্য এক হাজার থেকে এক হাজার ২০০টাকা। ধান বিক্রি করে কৃষক বেশ লাভবান হবেন। তীব্র তাপদাহে শ্রমিক সংকটের মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকদের সাথে মাঠ থেকে তাদের পাকা বোরো ধান কেটে ঘরে তুলতে সহয়তা করছেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে ফসল কর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এম সাইফুল ইসলাম খোকন, প্রবীন আওয়ামীগ নেতা এম এ রশিদ আকন, শহীদ হোসেন বাবুল আকন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারসহ আওয়ামী লীগের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category