• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রামপালে ইছালে ছওয়াব মাহফিলের মাংশ বিক্রিতে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
রামপালের ফয়লাহাটে ইছালে সওয়াব মাহফিলের রান্না করা কয়েক ডেগ মাংশ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গভীর রাতে খেতে দেয়ার কারণে মুসল্লি ও শিশুরা চলে যাওয়ায় বিপুল পরিমান মাংশ বেচে যায়। পরবর্তী বেচে যাওয়া মাংশ এতিমখানায় না দেওয়ার কারণে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগকারীরা জানান, সোমবার (২২ এপ্রিল) রাতে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বড় ধরণের খাওয়ার আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, মাহফিলে বেশী মুছল্লি সমাগম হওয়ায় মাহফিল পরিচালনা কমিটি রাত ভারী করতে থাকেন। যাতে করে লোকজন কমে যায়। এক পর্যায়ে রাত ২ টার সময় উপস্থিত মুসল্লিদের খেতে দেয়া হয়। ওই সময় বিশেষ করে শিশু ও বৃদ্ধরা রাত ১২ টার পূর্বে অভূক্ত অবস্থায় মাহফিল ছেড়ে চলে যায়।

পরদিন মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে বেচে যাওয়া কয়েক ডেগ মাংশ বিক্রি করে দেয়া হয়। অভিযোগকারীরা জানান, মাহফিল কমিটির সভাপতি আ. হালিম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক বাবুল গাজী লোক সমাগম বেশী দেখে দেরীতে খেতে দেন। এত দেরী হওয়ায় বৃদ্ধ ও শিশুরা অভূক্ত অবস্থায় মাহফিল ছেড়ে চলে যায়। পরে ৯ ডেগ মাংশ বেচে যায়। ৫ ডেগ বিক্রি করেন এবং ৪ ডেগের মাংশ কমিটির সদস্যরা ভাগবাটোয়ারা করে নিয়ে যায়।

এ বিষয়ে মাহফিল কমিটির সাধারণ সম্পাদক বাবুল গাজীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। মাহফিল কমিটির সভাপতি আ. হালিম পাটোয়ারির মুঠোফোনে কথা হলে তিনি জানান, ১০ হাজার লোক খাওয়ানো হয়েছে। মাহফিল শেষে খাওয়াতে কোন দেরী হয়নি। সামান্য কিছু বেচে যাওয়া বিক্রি করা হয়েছে। কোন মাংশ কমিটির সদস্যরা নেয়নি। তবে তিনি বলেন এতিমখানা খোলা ছিল না তাই মাংশ দেয়া যায়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category