• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় উপজেলা শ্রমিক দলের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল মান্দা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য, সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপি নেতা নুরবক্স মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক,যুবদলের যুগ্ম- আহ্বায়ক আব্দুল মালেক,যুবদল নেতা আল মামুন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের, ডাঃ রইস উদ্দিন, জে,এম নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,পরিচিতি সভায় কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে আগামী ০১ মে মহান মে দিবস উপলক্ষে নওগাঁ জেলা শ্রমিক দলের গৃহীত কর্মসূচি সফল করতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category