আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনামতে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের উদ্যোগে সান্তাহার সরকারি কলেজে ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসুচী পালন করেছে।
গতকাল রোববার (২৮ এপ্রিল) দুপুরে সান্তাহার সরকারি কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান, শাহীন হোসেন শুভ, নীলয়, শাকিল, মিজান, রাতুলসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুয়ায়ী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে সান্তাহার সরকারি কলেজ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।