• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কমলগঞ্জে ছুটি ছাড়াই প্রায় সাতমাস যাবৎ বিদেশে ভ্রমণে রয়েছেন এক ইউপি সদস্য:ভোগান্তিতে সেবা প্রত্যাশিরা

দিনকাল বিডি ২৪ / ৩১৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসরাইল মিয়া নিয়মনীতির তোয়াক্কা না করে বিনা ছুটিতে বিদেশ যাওয়ার অভিযোগ উঠেছে। ছুটি না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ সোলেমান হাসান। একাধিক সূত্রে ও খোঁজ নিয়ে জানা যায়,ইউপি সদস্য মো:ইসরাইল মিয়া সরকারি নিয়মনীতি না মেনে শুধু মাত্র ইউনিয়ন চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করে প্রায় সাত মাস পূর্বে আমেরিকায় ভ্রমণে গিয়েছেন।

জানা যায়,কোন প্রয়োজনে কোন ইউপি সদস্যকে বিদেশ যেতে হলে সরকারি বিধান অনুযায়ী স্থানীয় প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কাছ থেকে লিখিত অনুমতি বা ছুটি নিতে হয়। কিন্তু,ইউপি সদস্য মোঃ ইসরাইল মিয়া সরকারি এ নিয়মনীতিকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে প্রায় সাতমাস যাবৎ বিদেশে ভ্রমণে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবা প্রত্যাশিরা অভিযোগ করে বলেন,স্থানীয় ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন প্রয়োজনে ইউপি সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয়।

তার স্বাক্ষর ছাড়া ইউনিয়ন পরিষদে কোন কাজ করা যায়না।প্রয়োজনে স্থানীয়রা কয়েকমাস যাবৎ তাঁকে খুজে পাচ্ছেন না। যার ফলে নানা ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন,ইউপি সদস্য মোঃ ইসরাইল মিয়া আমাকে একটি লিখিত আবেদন দিয়ে গেছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান,এবিষয়ে আমরা অবহিত নয়।যেহেতু এখন শুনেছি অবশ্যই খুঁজ নিয়ে ব্যবস্থা নেবো। এ বিষয়ে কথা বলার জন্যে ইউপি সদস্য মোঃ ইসরাইল মিয়ার মোবাইল,ওয়ার্সআপ ইমুতে একাধিকার ফোন দিয়েও সংযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category