• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বত্য বান্দরবানে ব্যাংক ডাকাতির মামলায় রিমান্ড শেষে ১৬ নারীকে কারাগারে পাঠানো হয়েছে

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মে, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ এবং অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৬ নারীর রিমান্ড শেষে ফের তাদের কে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ১৬ নারী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন নারী সদস্য বলে সূত্র জানিয়েছে।
শুক্রবার দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (আমলি আদালত) বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের কে তোলা হয়। আদালতে আনা হলে শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এদিকে কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, রুমা থানার মামলায় ১৬ নারী আসামিকে দুই দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত আসামি ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ, গত ২ এপ্রিল জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতি,

ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারটি মামলা দায়ের হওয়ায় পর পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত মোট ৯টি মামলায় ৮১ জন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category