• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রেজারী বিল বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মে, ২০২৪

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রথমবারের মতো নগদ অর্থ (ট্রেজারী বিল) বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন।

এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২৩-২০২৪ অর্থবছরে নির্বাচনী এলাকাভিত্তিক ৩য় পর্যায়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি-আর) কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও ধর্মীয় ৪৬প্রতিষ্ঠানে (মসজিদ, মাদ্রাসা ও মন্দির) ৩১লাখ টাকার প্রথম কিস্তির অর্থ বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, এমপির সফর সঙ্গী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন এর আগে উপজেলায় কখনো প্রকাশ্যে ট্রেজারী বিল বিতরণ করা হয়নি। বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এবং শহরের সুবিধা গ্রামে পেতে বিতরণ করা এই অর্থের সঠিক ব্যবহারের কোন বিকল্প নেই। অবশ্যই বিতরণকৃত অর্থের প্রতিটি কাজ পরিদর্শন করে আগামীতে আবার প্রকল্পের অবশিষ্ট অর্থ প্রদান করা হবে। তাই সরকারের লক্ষ্যগুলোকে শতভাগ বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মাণ করতে প্রদানকৃত অর্থের সঠিক ব্যবহার করতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category