জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার (৮ মে) সন্ধায় উপজেলার উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন তার নিজ কার্যালয়ে এর আয়োজন করে।
উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ধ্রুব জ্যোতি ঘোষ মুকুল বাবুর সভাপতিত্বে এবং সম্পাদক মহব্বত আলী ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য শেষে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন, মুক্তিযুদ্ধ বিযয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পি আর এল) রন্জিত কুমার দাস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আবু নাসের বাবুল, লোমায়ার ইন্টারনেশনাল পল্লী পাওয়ার সার্ভিস এর ফিন্যান্স অফিসার ইকরাম মন্জুর, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান, শহীদ সমর থিয়েটারের সভাপতি আব্দুল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল করিম লেবু, জাহানারা লতিফ মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক রেজাউল করিম, হাবিবুর রহমান কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট কাব্যশিল্পী হাবিবুর রহমান হাবিব। অতিথিরা বিশ্ব কবির জীবন চরিত ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন, সঙ্গীত শিক্ষক মো: রফিক, জাতীয় পুরস্কার প্রাপ্ত ও গানের পাখি খ্যাত শিশু শিল্পী লিউনা তাসনিম সাম্য। এ ছাড়াও আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিশু শিল্পীরা। এসময় শিল্পীদের তালযন্ত্রে সহযোগিতা করেন, তবলা বাদক সোহেল রানা ও দেওয়ানগঞ্জ প্রভাতী শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ মো: রেজাউল করিম।