নাটোর প্রতিনিধি
বাগাতিপাড়ার উপজেলার দয়ারামপুরে শীত পুরোদমে না পড়ার আগেই বাজার সহ আশে পাশে বিভিন্ন জায়গায় পিঠার বিক্রির ধুম পড়েছে। দিন দিন বাড়ছে ক্রেতাদের সংখ্যাও।
শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষই পিঠা খেতে আসতে দেখা যাচ্ছে এই পিঠার দোকান গুলোতে।প্রতিদিন সকাল ৬টা খেকে পিঠা বানানো শুরু হয়ে সকাল ৮ টা পর্যন্ত বিক্রি চলে। ফজরের নামাজ পড়ে অনেক লোকজন পিঠা খেয়ে থাকে। তবে সন্ধ্যার পর থেকে রাত ৯ টা পর্যন্ত লোকজন বাজারে বেশি হওয়ার ফলে ভাঁপা পিঠা বিক্রয় বেশি হয়ে থাকে। তাছাড়া বাউয়েট এর ছাত্র ছাত্রীরা দয়ারামপুরের লালন ভাইয়ের ভাঁপা পিঠা খেয়ে প্রশংসা করে। তবে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় লাভ কম হচ্ছে বলে জানান পিঠা বিক্রিতা লালন। দুই বছর আগেও ৫ টাকা দাম ছিল ভাঁপা পিঠার,বর্তমানও ৫ টাকা দাম নিচ্ছে। বাড়িতে অনেকে পিঠা বানানো ছেড়ে এখন পরিবারে সদস্য হিসাব করে ভাঁপা পিঠা কিনে নিয়ে যায়। ব্যবসায়ী লালন জানান পিঠা তৈরি করে তার সংসার মোটামুটি ভালোভাবেই চলছে,তবে বছরে অন্য সময় সেই অন্য ব্যবসা করে থাকে।