মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রসাদপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (১৯ মে) বেলা ১২ টার দিকে ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের এ বাজেট ঘোষণা করা হয়। এসময় প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউ’পি সচিব এম এফ এম গোলাম সারোয়ার হোসেন আলী। এতে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লক্ষ ৬০ হাজার ৭৪২ টাকা ।
আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৭১ হাজার ৮৪২ টাকা। আয়- ব্যয় শেষে সম্ভাব্য ৮৮ হাজার ৯০০ টাকা উদ্ধৃত্ত ধরা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউ’পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দীন (বাচ্চু), ইউ’পি সদস্য মেছের আলী, ইসমাইল হোসেন(বাচ্চু),নেকবর আলী,সাইফুল ইসলাম, হাবিল উদ্দিন, মোফাজ্জল হোসেন, মকবুল হোসেন,হিসাব সহকারী ওবাইদুর রহমান প্রমূখ। এছাড়াও সংরক্ষিত আসনের ইউ’পি সদস্য, রুপবান বিবি,জুলেখা বিবি ও মর্জিনা বিবিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।