• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের হাটহাজারীতে ইউনুস গণি ও ফটিকছড়ি উপজেলায় নাজিম মুহুরী নির্বাচিত

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাযতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারীতে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী (আনারস প্রতীক) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। হাটহাজারী উপজেলার ফলাফলে জানা গেছে, গতকাল রাত ১০ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ইউনুস গণি চৌধুরী (আনারস) ৩৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট। উভয়ের মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৯৯২ ভোট। চেয়ারম্যান পদের অন্য প্রার্থী উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএস রাশেদুল আলম (মোটরসাইকেল) পেয়েছেন ২৬ হাজার ৪৮৮ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আশরাফ উদ্দিন জীবন (টিউবওয়েল) পেয়েছেন ৩৮ হাজার ৮৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী এমএ খালেদ চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ১২৩ ভোট।
এছাড়া অশোক নাথ (তালা) পেয়েছেন ২১ হাজার ৮২৯ ভোট, নুরুল আবছার (চশমা) পেয়েছেন ৮ হাজার ৪৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজেদা বেগম (ফুটবল প্রতীক) ৩৩ হাজার ৭শ ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি) পেয়েছেন ২৩ হাজার ৬২৭ ভোট। শারমিন আক্তার (হাঁস প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৫৭৭ ভোট, এছাড়া কলস প্রতীকের মোক্তার বেগম মুক্তা ১৮ হাজার ৭৪২ ভোট পেয়েছেন।

ফটিকছড়ি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, চেয়ারম্যান পদে নাজিম উদ্দীন মুহুরী ১৭ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ (ইরান) আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট। এ উপজেলায় মোট ২২ শতাংশ ভোট কাস্ট হয়।
মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নাজিমুদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ (ইরান)। ফলাফল ঘোষণার পর নাজিমুদ্দিন মুহুরী বলেন, ‘জনগণের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে তারা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। যদি বেঁচে থাকি, পাঁচটি বছর মানুষের ভালোবাসা নিয়ে ফটিকছড়ি উপজেলাকে স্মার্ট উপজেলা গঠন করতে চাই।’ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৪২ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৪৫ হাজার ৯৩৮ জন এবং মহিলা ভোটার রয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৬৭ জন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে ৩২ হাজার ৮৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. সালামত উল্লাহ চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৮৬৭ ভোট। এছাড়া তালা প্রতীকে সৈয়দ জাহেদ উল্লাহ কৌরাইশী পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট এবং মো: নাজিম উদ্দিন সিদ্দিকী চশমা প্রতীকে পেয়েছে ১২ হাজার ১১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা নেত্রী শারমীন আক্তার নুপুর ৫৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা পেয়েছেন ৪১ হাজার ৭৫ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category