• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগাতিপাড়ায় বড়াল নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু।

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইউএনও পার্কে পাশে বড়াল নদীতে মাছ ধরতে গিয়ে সাদিকুল ইসলাম(৩৫) নামে এক যুবক পানিতে ডুবে মারা গিয়েছে। যুবকের বাড়ী বাগাতিপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মুরাদপুর মহল্লায়। সাদিকুল ইসলামের পিতার নাম মোঃ সিদ্দিকুর রহমান।
শুক্রবার ( ১১ই নভেম্বর) সকাল ১১ টার সময় মুরাদপুর গ্রামে কয়েকজন মিলে বড়াল নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ সাদিকুল ইসলাম পানিতে নেমে মাছ ধরতে যেয়ে ডুবে যায়। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ মন্জুরুল আলম জানান, স্হানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটার পারভেজ নেতৃত্ব পানিতে নেমে খোঁজাখুঁজির পরে ডুবে যাওয়া সাদিকুলকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তারগণ পরীক্ষা নিরীক্ষা করে সাদিকুলকে মৃত ঘোষণা করেন।
মৃত সাদিকুল ইসলাম আনসার বাহিনীর অনিয়মিত সদস্য ছিলেন। সাদিকুল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাদিকুলের পরিবারের কোন অভিযোগ না থাকায় থানা পুলিশ লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category