• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বিএফআরআই এ “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২৩০ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল, ময়মনসিংহ:
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা” শীর্ষক কর্মশালা শুক্রবার ময়মনসিংহস্থ বিএফআরআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত সচিব বলেন বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। স্বল্প জায়গায় স্বল্প খরচে মাছের অধিক উৎপাদন নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির সান্নিধ্যে আসতে হবে।

তবেই স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় তিনি প্রযুক্তিনির্ভর উন্নত বিশ্বের মাছ চাষের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বেশি করে গবেষণা প্রবন্ধ পড়ার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআই এর মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. অনুরাধা ভদ্র।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম । নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মানিত প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক ও মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবি ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category