• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাজশাহীতে আমের ক্যারেটে ১৪৫ বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ শরিফ আহম্মেদ (১৯), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৬ মে) রাত সাড়ে ৭টায় রাজশাহীর মোহনপুর থানাধীন কুঠিবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ শরিফ আহম্মেদ (১৯), সে রাজশাহীর বাগমারা থানার শিকদারী দক্ষিণ মাঝগ্রাম এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে।
সোমবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার শরিফ আহম্মেদ সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। এছাড়াও সে একজন চিহ্নিত মাদক কারবারী ও ট্রাকের হেলপার। সে দীর্ঘদিন যাবত ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল পাচার করে আসছিল। শরীফ মাদক চক্রের সদস্য হওয়ায় সে তার পেশার আড়ালে চতুরতার সাথে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব পন্থায় ভারতীয় সীমান্তবর্তী স্থান হতে অবৈধ ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় থাকে।

এরই ধারাবাহিকতায় রবিবার রাতে র‌্যাব-৫, রাজশাহী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, গ্রেফতার মাদক কারবারী শরিফ অভিনব কায়দায় আম পরিবহণের কাজে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটের ভিতর অবৈধ ফেনসিডিল লোড করে যাত্রীবেশে অটোভ্যানে করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্নীত এলাকায় অভিযান চালিয়ে তাকে ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার করে র‌্যাব। এ ব্যপারে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category