• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আনারস মার্কা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম প্রামানিক নির্বাচনী প্রচারণায় এগিয়ে

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ সোমবার, ৩ জুন, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
শেষ পর্যায়ে এসে জমে উঠেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের নির্বাচণী প্রচারণা। সব প্রার্থীই নিজেদের বিজয়ী করতে মাঠে নেমে পড়েছেন। দিনরাত দৌড়ে বেড়াচ্ছেন উপজেলার সর্বত্র। চালাচ্ছেন নির্বাচণী প্রচারণা। তবে নির্বাচনী প্রচারণনায় আনারস প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে তিনি মাঠে নেমেছেন। দুই শতাধিক কর্মীসভা, উঠান বৈঠক ও পথসভা করেছেন পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে। তিনি প্রতিটি উঠান বৈঠক ও পথসভায় ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছেন। তৃতীয়বার নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন মূলক কাজের বাস্তবায়ন করে স্মার্ট উপজেলা গড়বেন। উপজেলার দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে পথসভায় আনারস প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

আগামী ৫ জুন বুধবার চতুর্থ ধাপে পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৩ জুন) রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। সবমিলে মাঠে প্রার্থীরা প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। হাট-বাজার থেকে শুরু করে বিভিন্ন দোকান-পাট ও চা-স্টলে যাচ্ছেন প্রার্থীরা। শেষ সময়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের বাড়িতে ছুটছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক (আনারস), উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর (দোয়াত কলম), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হজ্জাজুল ইসলাম (মোটর সাইকেল) ও কমিউনিস্ট পার্টির সদস্য আতিকুর রহমান আতিক (ঘোড়া)।

ভাইসচেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন (তালা) ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রায়হান নেতা (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান রুকশানা বারি রুকু (ফুটবল) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক সুলতানা নাসরিন (কলস)।

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা হয় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আজিজার রহমান বসুনিয়ার সাথে,তিনি জানান, পার্বতীপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪০১ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৪৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। আগামী ৫ জুন বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০১টি কেন্দ্রের ৮৭৯টি বুতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অফিসার শান্তি পূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেছেন।

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের সাথে তিনি বলেন,এই উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে কোন ঝুঁকি পূর্ণ ভোট কেন্দ্র নেই এবং নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category