• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

অবৈধ যানে বৈধ ভোটের সরাঞ্জম ,আজ সকালে পৌঁছবে ব্যালট, ভোট গ্রহণের দিন বিশৃঙ্খলা করলে, কাউকেই ছাড় দেয়া হবে না

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
আজ বুধবার (৫ জুন)বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। শান্তিপুর্ন, ভোট গ্রহনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। জেলা প্রশাসক,পুলিশ সুপার ও নির্বাচন অফিসার বলেছেন,ভোট কেন্দ্রে ও ভোটারদের নিরাপত্তার স্বার্থে সকল ধরনের ব্যবস্থা নিয়েছেন। তাই শঙ্কার কোন কারন নেই। ভোট গ্রহণের দিন বিশৃঙ্খলা করলে, কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আইন লঙ্ঘনের কোন অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে। এতে করে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পরিবেশ বজায় থাকবে বলে মন্তব্য করছেন ভোটাররা। গতকাল মঙ্গলবার (৪ জুন) কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে ভোট গ্রহনের সরাঞ্জম বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম গেছে অবৈধ যানবাহনে। তবে যানবাহন সংকটের কারণে এসব যানবাহন ব্যবহার করতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তারা জানান,আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে। সকালেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছনো হবে।

সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম জানান, ৬৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৩০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮৬০ জন পোলিং অফিসার ভোট গ্রহন করবেন। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনছার মিলে ১ হাজার ১২২ জন, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী রয়েছে। ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত বাঘা উপজেলায় মোট ভোটার সংখ্যা- ১,৬৫,৬৬৩। পুরুষ-৮৩,০০৭.মহিলা-৮২,৬৫৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category