• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কৃষকরাই দেশের মানুষের খাদ্য যোগান দেন পোরশায় খাদ‍্যমন্ত্রী

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: খাদ‍্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন এদেশের কৃষকরা মানুষের খাদ্যের যোগান দেন। কৃষকরা আমাদের জাতি এবং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

তিনি শনিবার বেলা ১১ টায় নওগাঁ জেলার পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রনোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ‍্যমন্ত্রী বলেন, বিগত সময়ে কৃষকদের ৫ হাজার টাকায় সার কিনতে হয়েছে। সারের জন‍্য ১৯ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। বর্তমান সময়ে দেশের প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে সার দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল দেশে সারের কৃত্তিম সংকট সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

সরকার তা শক্ত হাতে প্রতিরোধ করছে। এখন দেশে সারের আর কোন সংকট নাই। সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কেবলমাত্র সারের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তূকী প্রদান করছে। সরকার প্রতি বস্তা সার কিনছে সাড়ে ৬ হাজার টাকায়। আর কৃষক পর্যায়ে বিক্রি করছে ৮শ টাকা থেকে ১১০০ টাকায়। তিনি আরও বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইংল‍্যান্ডে সাধারন নাগরিকদের দিনে দুইবেলা খাওয়ার রেশনিং করে দেয়া হয়েছে।

অথচ বাংলাদেশের মানুষ তিন বেলা পেট ভরে ভাত খেতে পারছেন। এটা বর্তমান সরকারের বড় স্বার্থকতা। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর উল্লেখ করে তিনি বলেন, দেশে এমন কোন পরিবার নাই যে পরিবার সরকারের কোন না কোন সহযোগিতা পায়না। এ ক্ষেত্রে তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, হিজড়া ভাতা, ভিজিডি এবং ভিজিএফ-এর কথা উল্লেখ করেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এ দেশ নিরাপদ নয়। বিএনপি জামাতের আগুন সন্ত্রাস এ দেশের মানুষকে এখনো শিহরিত করে। মানুষ সেই ভয়াহতা আজও ভুলতে পারেনি।

তারপরেও সরকার সকলকে সহযোগীতা করে যাচ্ছে এবং সহযোগীতা করে যাবে। বক্তব্য শেষে তিনি ২০২২ – ২০২৩ রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫ হাজার ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারী, চিনা বাদাম, মুগডাল, পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করেন। উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। স্বাগত বক্তব‍্য রাখেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।

বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন‍্যান্যের মধ্যে বক্তব‍্য রাখেন মশিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান হারূন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন এবং উপকারভোগি কৃষক মোদাচ্ছের হোসেন। খাদ‍্যমন্ত্রী পরে শিশা উচ্চ বিদ‍্যালয় চত্বরে আয়োজিত মশিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শরিফা বেগমকে সভাপতি এবং রীনা বেগমকে সাধারন সম্পাদক ঘোষনা করেন। অপরদিকে তিনি বিকালে গাঙ্গুরিয়া কেজি স্কুলে গাঙ্গুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category