• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুন, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “ সবাই মিলে গড়ব দেশে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা দুর্নীতি পতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের অর্থায়ণে বুধবার উপজেলা পরিষদ হলরুমে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বির্তক প্রতিযোগিতায় উপজেলার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যারয়, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ শিক্ষালয় ও বামনডাঙ্গা শিশু নিকেতন অংশ গ্রহন করে।

এতে সবুজ শিক্ষালয় চ্যাম্পিয়ান এবং বামনডাঙ্গা শিশু নিকেতন রানাস আপ হয়। বির্তক প্রতিযোগিতায় মডাটরের দায়িত্ব পালন করেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ। বিচারক ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জাফর আহমেদ লস্কর ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বেলাল হোসেন।

সময় নিয়ন্ত্রণ করেন ফলগাছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, বিশেষ অতিথি দুর্নীীত দমন কমিশন সমন্বিত রংপুর জেলার উপসহকারি পরচালক এ কে এম নুরে আলম সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা। শেষে বির্তক, রচনা ও কুঁইজ প্রতিযোগীতায় বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category