• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় সাংবাদিক কাশেম গুরুতর আহত

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় জাতীয় অনলাইন দৈনিক ‘দিনকাল বিডি ২৪’ এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক এম, এ কাশেম গুরুতর: আহত হয়েছেন। জানা গেছে, ১০ জুন (সোমবার) দুপুর বেলায় (প্রায় সোয়া এক টা) তিনি পেশাগত দায়িত্ব পালন রতাবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার গ্রীন টাওয়ারের সামনে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় উল্টো পথে দ্রত গতিতে চলাচল রত: ব্যাটারি চালিত রিক্সা প্রচন্ড ভাবে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর: জখম প্রাপ্ত হন। তার হাত-পা কেটে যাওয়া সহ গুরুতর: জখম হন। এবং বূকের হাঁড়ের জখমের কারনে কাতরাতে থাকলে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যান।

তিনি স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ সমেতো বাসায় চলে আসেন। বর্তমানে তিনি বাসাতেই অবস্থান করছেন।
ডাক্তারের পরামর্শ মোতাবেক আগামীকাল তার বুকের হাঁড়ের এক্স-রে করানো হবে। সাংবাদিক এম, এ কাশেম তার সুস্থ্যতার সবার কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, এ সময় তার পাশে দন্ডায়মান থাকা আরো একজন ও সামান্য ব্যথা পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপস্থিত লোকজন উক্ত ব্যাটারি চালিত রিক্সা চালক কে প্রহার করতে চাইলে সাংবাদিক কাশেম তা না করতে অনুরোধ করায় তাতে সে রক্ষা পায়। এবং ঔষধ পথ্য সহ ডাক্তারী খরচের জন্য উক্ত ব্যাটারি চালিত রিক্সা চালকের ওপর চাপ সৃষ্টি করা হলে ও তিনি তাতে সায় না দিয়ে তাকে সেখান থেকে স্ব সম্মানে বিদায় করে দেন।

উপস্থিত অনেকেই তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, একদিকে মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিষিদ্ধ অপর দিকে তা ও আবার উল্টো দিকে চলাচল করে! কিন্তু, বারইয়ারহাট পৌরসভা বাজারে দায়িত্ব রত: ট্রাফিক পুলিশ এবং এর পার্শ্ববর্তী হাইওয়ে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো না নিয়ে তাদের কে এহেন কর্ম পরিচালনা করে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয় কেনো এবং কি ভাবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category