• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রামপাল উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা; ১৫০ টি পরিবার পেল নতুন ঠিকানা

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
শতশত পরিবারকে ভূমিহীন ও গৃহহীন রেখেই রামপাল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮ হাজার ৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপরেই উপজেলার উপকারভোগীদের মাঝে ঘর ও জমির দলিলাদি হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে উপজেলায় ৫ম পর্যায়ে সর্বমোট ১৫০ টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল থানার ওসি সোমেন দাশ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, সহকারী তহশিলদার এ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category