• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুন, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মরহুম ময়েজ উদ্দীন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় শনিবার শহরের দক্ষিণ কালিতলায় (সাবান ফ্যাক্টরীর গলি) ময়েজ উদ্দীন মাষ্টারের বাসভবনে দিনব্যাপী এই ক্যাম্পে আসা রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পে বন্ধ্যাত্ব ও গাইনী বিষয়ে চিকিৎসা প্রদান করেন মরহুম ময়েজ উদ্দীন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগমের মেয়ে বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম ইউ.এস.টি.সির বিভাগীয় প্রধান (গাইনী) প্রফেসর ডা: মাফরুহা খানম পরাগ, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরী পলাশ, শিশুরোগ বিশেজ্ঞ ডা: মামুনাল হক। এছাড়াও আরো বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করেন।

আয়োজন সম্পর্কে প্রফেসর ডা: মাফরুহা খানম পরাগ বলেন মানুষ মানুষের জন্য এবং ভালো কাজের মাধ্যমে যেন মরহুম বাবা ও মা পরপারে ভালো থাকেন সেই আশায় প্রতিবছরই আমরা ফাউন্ডেশনের ব্যানারে এই ধরনের সেবামূলক কাজ করে আসছি। শুধু চিকিৎসা সেবা প্রদানই নয় যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমরা ফাউন্ডেশনের ব্যানারে বিভিন্ন সহযোগিতা নিয়ে নিজের জন্মস্থানের মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করে আসছি। এমন ভালো কাজের জন্য সেবা গ্রহিতারা আমাদের বাবা ও মায়ের জন্য দোয়া করবেন এটাই আমাদের পাওয়া। আমাদের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category