এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩২তম কমিশনার হয়ে আসলেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ সাইফুল ইসলাম।
তিনি মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পদে কর্মরত: ছিলেন।
রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মোঃ তারেক আজিজ।
এ দিকে বর্তমান সিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়কে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
২০২২ সালের ৩০ জুন সিএমপি কমিশনার হিসেবে কৃষ্ণ পদ রায়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়েছিলো।