• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

ত্রিশালে থানা পুলিশের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ জুন, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহায় আনন্দ উল্লাস বিসর্জন দিয়ে নাড়ির টানে আসা ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরে যাওয়া পর্যন্ত কর্মমূখী মানুষের যাত্রা নিরাপত্তা নিশ্চিতকরণে পরিশ্রমী ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের সৌজন্যে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
২৮ এপ্রিল (শুক্রবার) রাতে ত্রিশাল থানা প্রাঙ্গণে বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এ ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন ত্রিশালের জাতীয় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান আনিছ। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞার সভাপতিত্বে এবং ত্রিশাল ও ফুলবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত,পৌরসভার মেয়র আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন, শিরিন ইসলাম চায়না, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ

আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category