• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে শিক্ষা অফিসারের দূর্নীতির প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন-উর রশিদের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন সহকারি শিক্ষকের জিপিএফ হিসাব নম্বর হতে জালিয়াতির মাধ্যমে ৯ লাখ ১৯ হাজার টাকা উত্তোলন পূর্বক আত্মসাতের অভিযোগসহ নানাবিধ অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন করে তারা।
গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক পরিবার সাবেক সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন চলাকালিন সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি রাশেদুল আকতার জ্যেতি, সহকারী শিক্ষক রেজাউল আলম, সহকারী শিক্ষক ও ভুক্তভোগী আতাউর রহমান, মাসুদা বেগম, রহিমা বেগম প্রমূখ।
জানা গেছে, ওই ৭ জন শিক্ষকের জিপিএফ হিসাব হতে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. হারুনুর-উর রশিদ স্বাক্ষরিত ও মঞ্জুরিকৃত কাগজপত্রের আলোকে বিল প্রস্তুত করে স্বপ্না রানী রায়ের নামে ২ লাখ ৬৪ হাজার, রহিমা বেগমের ২ লাখ ৫৯ হাজার, আতাউর রহমানের ৭০ হাজার, শামছুন্নাহারের ৭০ হাজার ও মাসুদা বেগমের নামে ১ লাখ টাকা, হাজেরা বেগম ৬৬ হাজার, আনিছুর রহমান ৯০ হাজার টাকাসহ মোট ৯ লাখ ১৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করে।
শিক্ষকরা জানেন না, কিভাবে তাদের ভিপিএফ হিসাব থেকে টাকা উত্তোলন করা হয়েছে। ব্যাংকে বেতন তুলতে গিয়ে জানতে পারেন তাদের জিপিএফ লোন রয়েছে। ভূক্তভোগি শিক্ষকরা হলেন দক্ষিণ ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপ্না রানী রায়, কালিরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রহিমা বেগম, দক্ষিণ রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতাউর রহমান, পূর্ব বজরা হলদিয়া কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুন্নাহার, চন্ডিপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাজেরা বেগম, নতুন দুলাল ভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদা বেগম ও পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমান।
বক্তাগণ প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফের নিকট স্মারক লিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category