• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

সবার জন্য আমার দরোজা সব সময় খোলা থাকবে : …..সিএমপি কমিশনার সাইফুল

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, ‘আমার দরোজা সব সময় সেবা প্রার্থীদের তথা জনসাধারণের জন্য খোলা থাকবে। চট্টগ্রামবাসীর যে কোনো অভিযোগ, সমস্যার কথা আমি শুনবো। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’ সোমবার (৮ জুলাই) দুপুরে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে পুলিশ কমিশনার এ কথা বলেন। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চট্টগ্রামের সাংবাদিক নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার বলেন, চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে যানজট নিরসনে নিরলস ভাবে কাজ করে যাবো। সেবা প্রার্থীরা যাতে থানায় গিয়ে প্রয়োজনীয় সেবা পায় বিষয়টি আমি দেখবো।

‘চট্টগ্রামে ৩০ পুলিশের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত করছে। এ বিষয়ে পুলিশ কমিশনার হিসেবে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন, আমি এক বাক্যে বলতে চাইছি অভিযুক্ত পুলিশের দায় সংস্থা নেবে না। যে অপরাধ করবে তাকেই এর দায়ভার বহন করতে হবে।’ সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তিনি বলেন-আপনারা যদি থানা থেকে কোনো তথ্য না পান তাহলে সরাসরি আমাকে জানাবেন। আপনারা যেমন চাচ্ছেন সমাজের ক্ষত সরাতে, তেমনি আমরাও (পুলিশ) চাইছি সমাজের মানুষগুলোকে ভালো রাখতে। তথ্য আড়াল করে কোন লাভ নেই, এতে অপরাধীরা আরও বেশি উৎসাহিত হবে। অপরাধীদের পরিচয় অপরাধী হিসেবে। অপরাধীকে যে কোনো মূল্যে দমন করতে হবে।

আরেক প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন, কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশিং কার্যক্রমে জড়িত বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেয়া হবে। ইতিমধ্যে কমিটির সদস্যদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর অভিযোগ থাকলে তাদেরকে কমিটি থেকে বাদ দেয়া হবে। চট্টগ্রাম এবং কক্সবাজার কেন্দ্রিক ছেলে নিখোঁজ নিয়ে খুব বেশি করে বিভিন্ন ফেসবুক পেজ সহ নানা: সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। বিষয়টির কতখানি সত্যতা আছে? এ প্রসঙ্গে সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন,’সিএমপির থানা গুলোতে ১৭টি মিচিং ডায়েরি (জিডি) ছিলো। এগুলো পর্যালোচনা করে দেখা গেছে ৮ জন ছিলো প্রেম সংক্রান্ত বিষয়ে চলে গেছেন, আর কেউ স্বজনদের সাথে অভিমান করে চলে গেছেন।

তবে, যারা মিচিং হয়েছেন তারা সকলেই পরিবারে ফিরে এসেছেন। কিছু পুলিশ সদস্য নানা অপরাধে জড়িত এমন প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন, ‘আমি কোনো দুষ্ট গরু রাখবো না। প্রয়োজনে শূন্য গোয়াল থাকবে। অভিযোগ পেলেই জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওষয়া হবে।’এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩২তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করেন উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category