• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আদমদীঘিতে শাশুড়িকে হত্যা পলাতক সেই জামাই গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে শাশুড়ির সম্পত্তি হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে শাশুড়িকে (রান্না করার কাজে ব্যবহৃত) লোহার বেড়ী দিয়ে গলায় আঘাত করে হত্যা মামলার আসামী মেয়ের জামাই রাসেল (২৮)কে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১০ জুলাই) রাতে র‌্যাব-১২, র‌্যাব-১৩ সিপিসি-৩ ও পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির মিতইল গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। সে একই গ্রামে তার নিহত শাশুড়ি জবেদার মেয়ে সালেহা বেগমকে বিয়ে করে ঘরজামাই হিসাবে থাকতো।

মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির মিতইল গ্রামের বিধবা জবেদার একমাত্র মেয়ে সালেহা বেগমকে প্রায় আড়াই বছর পূর্বে একই গ্রামের সেলিম হোসেনের ছেলে রাসেলের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই রাখে জবেদা বেওয়া। ঘর জামাই থাকা কালে মেয়ে জামাই রাসেল তার শাশুড়ির নামের পুকুর ও বাড়িসহ মোট ৬৭ শতক সম্পত্তি হাতিয়ে নিতে তার স্ত্রী সালেহা ও শাশুড়ি জবেদাকে নানা ভাবে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। গত বুধবার (১০ জুলাই) সকালে জামাই রাসেল গাছ কাটার জন্য কামলা দিতে অন্য গ্রামে যায়। কাজ শেষে দুপুর ২টায় রাসেল বাড়ি ফিরে ভাত রান্না করতে দেরী হওয়ায় স্ত্রী সালেহাকে মারপিট শুরু করলে তার শাশুড়ি জবেদা এগিয়ে এলে জামাই রাসেল ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি জবেদা বেওয়াকে রান্নার পাতিল নামানোর কাজে ব্যবহৃত লোহার ধারলো বেড়ী লগায় ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে আহত জবেদাকে হাসপাতালে নেয়া পথে বিকেল ৪টায় সে মারা যায়। পুলিশ রাতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহত জবেদার ভাই আদমদীঘি উপজেলার ছাতুয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে তবিবুর রহমান বাদি হয়ে আদমদীঘি থানায় জামাই রাসেলকে আসামী একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার ৬ ঘন্টার ব্যবধানে এ মামলার আসামী রাসেলকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category