• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

স্লোগানে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ছাত্র-জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। জনসমাগম ছড়িয়েছে পাশের সড়কগুলোতেও। শনিবারের (৩ আগস্ট) এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার। এদিন দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। এ সময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার।

পরে বিকেল ৩টার দিকে ঢল নামে ছাত্র-জনতার। এর আগে শহীদ মিনারের আশপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাথায় ও হাতে দেশের লাল-সবুজের পতাকা দেখা গেছে। কর্মসূচিতে রাজধানীর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে মিছিলগুলো একে একে পৌঁছাতে থাকে শহীদ মিনারে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশে আসছেন অন্যান্য পেশাজীবীরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category