• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীশংকৈলে বিভিন্ন স্থাপনায় হামলা,ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত সোমবার(৫ আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ করার খবর ছড়িয়ে পড়ায়। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক নৈরাজ্য সৃষ্টি হয়। ব্যবসায়ীরা আন্দোলনকারীদের তান্ডবের ভয়ে দোকানপাট বন্ধ করে দেয়। মুহুর্তেই উপজেলায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের বাড়ীসহ তার ব্যবসা প্রতিষ্ঠানে ও সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এছাড়াও পৌরসভার সরকারি গাড়ীটিতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

রাণীশংকৈল পৌরসভার কার্যালয়ের সামনে পৌরসভার সরকারি গাড়ীটি আগুনে পুড়ে পরিত্যাক্ত অবস্থায় পৌরসভার সামনে পড়ে রয়েছে। একইভাবে রাণীশংকৈল উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হকের পৌরসভার ভান্ডারা এলাকার বাড়ীটিতে হামলা চালিয়ে বাড়ীর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ব্যাপক ভাংচুর করা হয় ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানের সহোদর গ্রামের বাড়ী এবং পৌর এলাকায় অবস্থিত মোটরসাইকেল শোরুমটিতে ব্যাপক ভাংচুর করা হয়। এছাড়াও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ছাত্রলীগ নেতা তামিম হোসেন স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু হোসেন,আ’লীগ নেতা তাপস চন্দ্র রায়,যুবলীগনেতা ফারাজুলসহ বিভিন্ন ইউনিয়নের আ’লীগ নেতাকর্মিদের বাড়ীতে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। ইউএনও অফিস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,নির্বাচন অফিসে ভাংচুর চালানো হয়। বিভিন্ন সরকারী পুকুরে অবৈধভাবে মাছ তোলা হয় বলেও অভিযোগ উঠেছে।

এদিকে উপজেলা পরিষদ, আ’লীগ অফিস,ডিগ্রী কলেজ,মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম‚র‌্যালগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। অপরদিকে প্রগতি ক্লাব এলাকায় অবস্থিত আ’লীগের পার্টি অফিস ও সংগীত বিদ্যালয়টি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে এসব হামলার সময় প্রশাসনের ভুমিকা একেবারেই নিরব ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category