মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় “মান্দা কারিগরি ও কৃষি কলেজ” এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদ্বশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে এ পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মন্ডল। এসময় অত্র কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তি কমিটির স্বমন্বয়ক তাপস কুমার সাহার পৃষ্ঠপোষকতায় ও দাতা সদস্য তকিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সভাপতি নূরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক। এসময় অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।