এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে গেছেন বিএনপি’র ফরেন অ্যাফেয়ারস অ্যাডভাইজার কমিটির সদস্য ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্র ইসরাফিল খসরু চৌধুরী।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ নিতে ছুটে যান।
এ সময় তার সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান স্বপন, বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম প্রমুখ।