• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাচোলে জামায়াত-বিএনপি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামীলীগ দলীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়রদের পদত্যাগের দাবীতে জামায়াত-বিএনপি ও তাদেও অংগ সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ রবিবার সকাল ১০টায় জামায়াত-বিএনপি ও উভয় দলের নেতা-কর্মীরা এবং ছাত্র-জনতার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাক্ষাত করে আওয়ামীলীগ দলীয় জনপ্রতিনিধিদের পদত্যাগ দাবী করেন। পরে উপজেলা পরিষদের প্রধান ফটকের বাইরে অবস্থান কর্মসূচি শেষে নাচোল বাসস্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী দুরুল হোদার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের

সভাপতি আশিক মাহমুদ ও সেক্রেটারী আজিম উদ্দীন, যুবদলের সাবেক সেক্রটারী দেলোয়ার হোসেন ডালিম, ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর আমীর মনিরুল ইসলাম ও নায়েবে আমীর রফিকুল ইসরাম, উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রটারী মোবারক হোসেন প্রমূখ। বক্তারা অবিলম্বে আওয়ামীলীগ দলীয় জনপ্রতিনিধিদের অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান। অন্যথায় নাচোলের তৌহিদী জনতা পদত্যাগে বাধ্য করেবেন বলে হুশিয়ারী দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category