‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস :: উত্তর চট্টগ্রামের হাজার হাজার বিএনপি’র নেতা-কর্মীদের দীর্ঘ বছরের পর বছরের অবসান ঘটতে যাচ্ছে আগামী কাল।
উত্তর চট্টগ্রামের হাজার হাজার বিএনপি’র নেতা-কর্মীদে জনপ্রিয় নেতা আসলাম চৌধুরীর মুক্তি লাভ করেছেন। এবং আগামী কাল কারাগার থেকে বের আসার আর কোনো বাধা থাকছে না বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।
ইতিপূর্বে গত ১০ আগষ্ট আমাদের ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম জেলা প্রতিনিধি এম, এ কাশেম এর রেফারেন্স এ ‘উত্তর চট্টগ্রামের বিএনপি’র রাজনীতিতে কিং খ্যাত আসলাম চৌধুরীর মূক্তি কোন সুতোয় আটকে আছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর অসংখ্য দলীয় নেতা-কর্মীর নজর কাড়েন।
পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রোশের বশবর্তী হয় দীর্ঘ ১২ বছর পূর্বে একটি সাজানো-মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করিয়ে কারাগারে ঢুকানো হয়েছিলো।
অবশেষে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর সারা দেশের হাজার হাজার বিএনপি নেতা-কর্মী সহ অন্যান্য মিথ্যে মামলায় গ্রেপ্তার হওয়াদের মুক্তি লাভের পর ও আসলাম চৌধুরীর মুক্তি আটকে পড়েছিলো। আর তার নীরিখে ভিশন এসটিভি তে সেই সংবাদ টি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ হওয়ায় হাজার হাজার নেতা-কর্মীর দৃষ্টি কেডে নিতে সক্ষম হয়।
সব কিছু ঠিক ঠাক থাকলে এবং আগামী কাল তিনি কারাগার থেকে প্রকাশ্যে আসলে তার সাথে সাক্ষাত পূর্ব কথা বলে তার জেল জীবনের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা হবে।