• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগাতিপাড়ায় বন্টন ছাড়া জমি বিক্রির চেষ্টা, ভুক্তভোগীর অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বন্টন ছাড়াই জমি বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে আবু তালেব নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি উপজেলার চকগোয়াশ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। এনিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রারের কাছে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আশরাফুল আলম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ শতাংশ জমির মূল মালিক সোহরাব হোসেন তার স্ত্রীকে ৫ শতাংশ জমি দেন। পরবর্তীতে বড় ছেলে আশরাফুল আলমকেও একই জমি থেকে ৩ শতাংশ জমি দেন। আশরাফুলের মা তাকে ১.৫ শতাংশ জমি দান করেন। সর্বশেষ মূলমালিক তার বাকি জমি থেকে ছোট ছেলের সন্তান আবু তালেবকে ৫ শতাংশ জমি দান করেন। তবে দলিল গুলোতে কে কোন দিকের অংশ ভোগ করবেন তা উল্লেখ ছিল না। এমন অবস্থায় জমি জরিপ ও বন্টন ছাড়াই তা বিক্রি চেষ্টা করেন অভিযুক্ত আবু তালেব।

অভিযোগকারী আশরাফুল আলম জানান, ‘আমার পিতা আমার মাকে, আমাকে এবং আমার ছোট ভাইয়ের ছেলেকে ওই জমি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা বন্টন করা হয়নি। বর্তমানে ওই জমির ওপরে আমাদের পাকা বাড়ি আছে। এমনঅবস্থায় কাউকে কিছু না জানিয়ে এবং বন্টন-জারিপ না করে অবৈধ ভাবে জমি বিক্রির অপচেষ্টা চলছে। তাই সমাধানের জন্য অভিযোগ করেছি।’

অভিযুক্ত আবু তালেবের পিতা মোস্তাফিজুর রহমান বন্টন নামা না থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমার ছেলের জমি সে বিক্রি করবে, এখানে বন্টন নামার দরকার নাই’

২০০৪ সালের পরে বন্টন নামা ছাড়া জমি বেচা-কেনা হয়না জানিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অফিস সহকারী আব্দুল আজিজ বলেন, ‘অভিযোগ পেয়েছি। স্যার আগামীকাল এসে অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category