• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা আবুধাবিতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: আবুধাবির এক শহরে বসবাসকারী বাংলাদেশী নূর মিয়া (ফারুক) ‘বিগ টিকিট আবুধাবি’ নামের লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন। যাহা বাংলাদেশী মুদ্রায় ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি।
নূর মিয়ার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডে।
‘খালিজ টাইমস’ এর উদ্বৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।
নূর মিয়ার (ফারুক) কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নূর মিয়াকে ফোন করেন উপস্থাপকরা।
খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি।
এছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।
সোহেল মনি নামের একজন জানান-আমরা ৩৬ জন মিলে বিগ টিকিট কিনেছিলাম। যেহেতু টিকিটটা একজনের নামে নিতে হয় তাই নূর মিয়া (ফারুক)’র নামে এ মাসে টিকিট টা কিনেছি। ৩৬জনের টাকা দিয়ে কিনেছিলাম এ টিকিট। গত ৪-৫বছর ধরে আমরা একেকবার একেকজনের নামে টিকিট কিনেছিলাম। এবার লটারি জিতে গেলাম। ভাগ্য কখন খুলে যায় বলা যায়না। আমরা সবাই আনন্দে উচ্ছ্বসিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category